ভোট শুরুর পরই ফলাফল শিটে স্বাক্ষর নিলেন প্রিসাইডিং কর্মকর্তা

জয়পুরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৯:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:২৬

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আনারস প্রতীক) এজেন্টের কাছ থেকে স্বাক্ষর নেন তিনি।

বুধবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়মারসুলপুর হাজি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বেলা পৌনে ১১টায় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমানের কক্ষের দরজা বন্ধ। দরজা খুলে ভেতরে ঢুকে দেখা গেলো, এক এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নিচ্ছেন মশিউর রহমান।

ওই এজেন্ট জানান, তার নাম শামীম হোসেন। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মিল্টনের এজেন্ট হিসেবে বুথে রয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা তাকে ডেকে এনে ফলাফল শিটে স্বাক্ষর নিচ্ছেন। এতে কোনও আপত্তি জানাননি তিনি।

প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘ভোট গণনার পর এজেন্টদের খুঁজে পাওয়া যায় না। এ কারণে ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে। যদি কেউ স্বাক্ষর দিতে আপত্তি করেন তাহলে তার স্বাক্ষর নেওয়া হবে না।’

ভোট কেন্দ্রে আসা নির্বাহী ম্যাজিস্টেট রিফাতুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণের পর এজেন্টদের স্বাক্ষর নিতে ঝামেলা হয়- এমন শঙ্কা থেকে আগেই স্বাক্ষর নেওয়া হচ্ছে।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে পাঁচবিবি উপজেলার পাঁচ ইউনিয়নে ভোট হয়েছে। এ ছাড়া সীমানা জটিলতার কারণে তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি। আগামী ৭ ফেব্রুয়ারি কুসুম্বা ও আওলাই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের