৩ গুণ বেশি ভোট পেয়ে তৃতীয় লিঙ্গের কাজলীর জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২১:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২১:১৬

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন।

তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে একটি তালম ইউনিয়ন। নির্বাচনে কাজলীর প্রতীক ছিল বক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, নির্বাচনে তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম দুই হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।

জয়ী কাজলী খাতুন বলেন, ‘আমরাও এ দেশের গর্বিত মানুষের অংশ। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এলাকার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি এর প্রতিদান হিসাবে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী