সৎ মাকে মাথায় আঘাতের পর জবাই করে হত্যা

নওগাঁ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২৩:১০

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের গলাইকুড়া গ্রামে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তার সতীনের ছেলে শাহিন (২০)। শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে।

নিহত রাবেয়া বেগম ওই গ্রামের ইসরাইলের স্ত্রী। পরে ঘটনাস্থল থেকে শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সদর ইউনিয়নের গলাইকুড়া গ্রামের ইসরাইলের প্রথম স্ত্রীর ছেলে শাহিন তার বাবা এবং সৎ মায়ের সঙ্গে এক বাড়িতে বসবাস করছিল। আজ বিকালে খাবার পানি তোলার মোটরের সুইচ দেওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন দা দিয়ে সৎ মা রাবেয়া বেগমের মাথায় একাধিকবার আঘাত করেন। এতে রাবেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তখন শাহিন মাকে জবাই করেন। পরে স্থানীয়রা জানতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, ‘শাহিন নিহত রাবেয়া বেগমের সতীনের ছেলে। কী কারণে হত্যা করলো তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করলে জানা যাবে। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রাবেয়া বেগমের বড় ভাই লোকমান আলী থানায় একটি হত্যা মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী