বোনকে স্কুলে ভর্তি করে ফেরার পথে ভাইসহ নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬:৩২

জয়পুরহাটের আক্কেলপুর সদরের কেসের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ভ্যনচালকসহ স্কুলছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) দুপরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কেসের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার  ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট থেকে আক্কেলপুরগামী একটি ভ্যান রাস্তা পার হওয়ার সময় লোহার এক্সেল ভেঙে ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোন সুমাইয়াকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। ছোট বোন সুমাইয়া আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট  হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সাব্বিরের প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, ‘সাব্বির জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার ছোট বোন সুমাইয়াকে আক্কেলপুর পলেটেকনিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি করতে যায় সে। বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত সুমাইয়ার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।’

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি