অবসরপ্রাপ্ত পুলিশ হত্যায় ২ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

পাবনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সৈয়দ দলিল উদ্দিন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইশরাত জাহান মুন্নি এই রায় ঘোষণা করেন। দলিল উদ্দিন পাবনা সদর উপজেলার মজিদপুর মহল্লার মৃত সৈয়দ মঈদ উদ্দিনের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলো—মজিদপুর গ্রামের নওজেশ আলীর ছেলে দেওয়ান রতন (৪২) এবং আব্দুল কুদ্দুস আলী খানের ছেলে ওয়াদুদ আলী (৪০)। রায় ঘোষণাকালে দুই জনই আদালতে উপস্থিত ছিল।

এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনী থেকে অবসরের পর ১৫ বছর ধরে এলাকায় একটি গভীর নলকূপসহ বেশকিছু বিষয়ের দায়িত্ব পালন করে আসছিলেন দলিল উদ্দিন। ২০০০ সালের ৩১ অক্টোবর রাতে মজিদপুর এলাকার গভীর নলকূপে পাহারারত অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে আসে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় বাধা দিলে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে নলকূপের ভেতরে  ফেলে বাইরে তালাবদ্ধ করে পালিয়ে যায় তারা।

পরের দিন সকালে বাড়ি ফিরে না আসায় পরিবার তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে নলকূপের ভেতরে তালাবদ্ধ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দে।

ওই বছরের ১ নভেম্বর রাতে নিহতের ছেলে হাবিবুর রহমান কয়েকজনের নাম ও অজ্ঞাতনামা কয়েকজনের নামে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৫ সালে তদন্ত কর্মকর্তা ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত করে সবাইকে গ্রেফতার করে পুলিশ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, দীর্ঘ শুনানির পর আজ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি আট জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মতিন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সেখান থেকে দণ্ডপ্রাপ্তরা নিরপরাধ হিসেবে খালাস পাবেন বলে আশা করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম