পথ ভুলে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

নাটোর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৭:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২:২৮

নাটোরের সদরে খালার বাড়িতে যাওয়ার পথে তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

জানা গেছে, পরিবারের ওপর অভিমান করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘর থেকে খালার বাড়ির উদ্দেশে বের হন ওই তরুণী। কিন্তু পথ ভুলে অন্য স্থানে পৌঁছেন। একপর্যায়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার পরিচয় হয় মাঝদিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলামের (২২) সঙ্গে। শহিদুল তরুণীকে খালার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। পরে তারা ভাটপাড়ার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেয়।

পথে ওই এলাকার আট বখাটে তাদের পিছু নেয়। ভাটপাড়া শ্মশানঘাটের কাছে গেলে শহিদুলকে তাড়িয়ে ওই কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় তারা। পরে বিলের মধ্যে লেবু বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ ঘটনায় ওই তরুণী নাটোর সদর থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, শহিদুল, শরিফুল, কাজল, আসাদুল ও আমিনুল।

সদর থানার ওসি মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক তিন জনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের