জয়পুরহাটে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৬

জয়পুরহাটে শিশুকন্যাকে হত্যার দায়ে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম এই রায় ঘোষণা করেন। মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত জহুরুল জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল হোসেনের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন-নিহতের চাচা জেলজার হোসেন ও চাচি জহুরা খাতুন।

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২২ জুলাই বিকালে হানাইল গ্রামের আজিজার  রহমানের চার মাসের কন্যা সুমাইয়া বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে বাড়ির পেছনে ডোবা থেকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর হবিবর রহমানের ছেলে জেলজার ও তার স্ত্রী জহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

দীর্ঘ শুনানি শেষে ১৬ জন আসামির সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম