আ.লীগ-বিএনপি সংঘর্ষ: অস্ত্রসহ আরেক যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৭:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭:২৪

সিরাজগঞ্জে গত ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিন পিস্তল হাতে কয়েকজনকে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এরপর তাদেরকে ধরতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় পিস্তল ও গুলিসহসহ জনি হাজাম (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ধানবান্দি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। জনি হাজাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার মৃত মান্নান খলিফার ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, অভিযান চালিয়ে গতকাল রাতে জনিকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তলও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনি হাজাম সংঘর্ষ চলাকালে কোন পক্ষের হয়ে মারামারিতে অংশ নিয়েছিল তা জানাতে পারেননি ওসি।

এর আগে এ ঘটনায় অস্ত্র হাতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সুমন খলিফাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১২ জানুয়ারি রাতে পৌরসভার মাসুমপুর উকিলপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি