৫০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬

নওগাঁয় ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তি উদ্ধার করে ডিবি ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই)। এটার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

আটককৃতরা হলো-আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও প্রতিবেশী মিরাজুল ইসলাম (২৮)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআইয়ের যৌথ অভিযানে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। পাচারকারী চক্রের ওই দুই সদস্যকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী