সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৬:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৬:১৭

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশা এলাকায় ও সকাল সোয়া ৭টার দিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে থানার নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে এনডিপি ঘুড়কা শাখার কর্মকর্তা মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই নিহত হন মাহমুদা আক্তার মিশু। অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে হাসপাতালে মারা যান।

ওসি আরও জানান, নিহত মাহমুদা আক্তার মিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকের সহকারী মকবুল হোসেনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি