হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৪:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪:১৭

জয়পুরহাটে হেরোইন উদ্ধারের মামলায় মো. মিন্টু নামে এক পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এই রায় ঘোষণা করেন। মিন্টু জয়পুরহাট শহরের বুলুপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও মামলা সূত্র জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর জয়পুরহাট জেলা পরিষদের ডাক বাংলোর সামনে প্যান্টের পকেটে হেরোইন রেখে বাসের জন্য অপেক্ষা করছিল মিন্টু। এ সময় পকেট থেকে চার পুটলি হেরোইনসহ তাকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে মামলা হয়।

মামলার তদন্ত শেষে মিন্টুর বিরুদ্ধে ২০১১ সালের ৩০ নভেস্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু করেআদালত। দীর্ঘ শুনানি শেষে পর আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের