শাহ মখদুমের দরগাহ সংস্কারে ২৫ কোটি টাকার প্রকল্প

রাজশাহী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০১

হজরত শাহ মখদুম (রা.)-এর পূণ্যভূমিখ্যাত অঞ্চল রাজশাহী। এই অঞ্চলে ইসলাম প্রচারে এই সুফি সাধকের অবদান সর্বজনস্বীকৃত। তার মাজার শরিফে দেশ-বিদেশের অনেক সুফি-সাধকসহ দশনার্থীর আগমন ঘটে। প্রমত্তা পদ্মার তীরে অবস্থিত এই মাজার সংস্কারে ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এই দর্শনীয় স্থান নতুন রূপ পাচ্ছে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পটির অনুমোদন দিয়েছেন। প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেয়র।

জানা গেছে, ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে শাহ মখদুম দরগাহ শরিফের উন্নয়নকাজ করা হবে। প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নকশা ও প্রকৌশল নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, চার তলা মাজার কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ, চার তলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানাপ্রাচীর নির্মাণ, গেট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে। স্থাপত্য নকশায় নান্দনিক রূপ পাবে মসজিদ ও মাজার কমপ্লেক্স।

 

/এএম/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি