রাজশাহী মেডিক্যালে আরও দুই মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩

রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। 

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে দুই জন মারা গেছেন।  এই দুইজন ভর্তি ছিলেন হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৮ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চার জন। অন্যদিকে চিকিৎসাধীন সাত জনের করোনা শনাক্ত হয়নি।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের সাত, নওগাঁর ছয়, নাটোর ও পাবনার তিন, চুয়াডাঙ্গা-মেহেরপুরের একজন করে ও জয়পুরহাটের দুই রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষায় ৩৭টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ২০২টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৭টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭০টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের