‘তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নওগাঁ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রতিষ্ঠার পর থেকে মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে কখনও মাথা নত করা যাবে না। মাদক কারবারিদের সঙ্গে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। 

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান