রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরেক শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি 
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি ভবনের বহু উপর থেকে নিচে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্রে জানা গেছে, মারা যাওয়া শ্রমিক বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমের দুই নম্বর ব্লকে কর্মরত ছিলেন। প্রায় ১০ তলা উচ্চতার ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে।

এর আগে, ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে অসুস্থ হয়ে এবং সিঁড়ি থেকে পড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। ৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক রুশ নাগরিক মারা যান।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী