ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় দিলীপ কুমার (৪০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

বিজিবি জানায়, রাতে ইউনিফর্ম পরিহিত বিএসএফ সদস্য দিলীপ কুমার ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে ধামইরহাট সীমান্ত দিয়ে ঢুকে চিৎকার-চেচামেচি শুরু করেন। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। 

১৪-বিজিবি পত্নীতলার লেফট্যানেন্ট কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। স্থানীয়রা তাকে ঘিরে ফেলে। এরপর খবর দিলে তাকে উদ্ধার করা হেফাজতে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে একটি একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে