সাবেক এমপির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, ২ শিশু আহত

পাবনা প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৭:০৩আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:০৩

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু আহত হয়েছে। 

সোমবার (৭ মার্চ) দুপুরে বেড়া উপজেলার আমিনপুরের জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো-নাটিয়াবাড়ি এলাকার দিলিপ সুত্রধরের ছেলে ওভি সুত্রধর (৮) ও মেয়ে মুন্দিরা সুত্রধর (৭)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া নাটিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী স্কুলের টিফিনের সময় সাবেক এমপির বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তারা বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায়। সেটা বল মনে করে লাথি দিলে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবেক এমপি আজিজুর রহমান বলেন, ‘সদ্য সমাপ্ত জেলা আওয়ামী লীগের সম্মেলন ও নগরবাড়ি ঘাট ইস্যু নিয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলে আসছে। তারই অংশ হিসেবে আজকে এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ এর আগেও এমন ঘটনার নজির রয়েছে, সেগুলোতে আমার প্রতিপক্ষ আমাকে দোষারাপ করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমার জামাতা অসুস্থ। তাকে নিয়ে এই মুহূর্তে ঢাকার একটি হাসপাতালে আছি। শিগগিরই পাবনায় ফিরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের