বাড়ি থেকে ডেকে নিয়ে নারীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৭:৩১আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:৩১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আকতার মিলি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলার ময়দাহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই শামীম মন্ডল (৫০), তার স্ত্রী স্ত্রী রুনা বেগম (৩৫) ও প্রতিবেশী সিদ্দিক মন্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ। মিলি উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের আলাল উদ্দিন বুলু মন্ডলের মেয়ে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের আল মাহমুদের সঙ্গে মিলির বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। আল মাহমুদ মারা গেলে মিলি বাবার বাড়িতে চলে আসেন। পৈত্রিক সূত্রে পাওয়া পুকুরের মালিকানা নিয়ে চাচাতো ভাই শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার (৬ মার্চ) সকালে ৩৫ শতকের পুকুরটি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ফিরোজ (৪৫), হিরো (৩৫), সাব্বির (১৭) ও ঝুমুর (২০) আহত হয়। 

সোমবার সকালে মিলিকে প্রতিবেশী রিপুর বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। সেখানে তার ওপর হামলা চালানো হয়। মারপিট ও ছুরিকাঘাত করে মিলিকে ফেলে যায়। উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ