ভবনের পাইলিংয়ের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৭:৩০আপডেট : ১২ মার্চ ২০২২, ১৮:০৭

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন কোটাপুকুর মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পাশের একটি দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন চার শ্রমিক। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের  ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাইলিংয়ের মাটি খোঁড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মোট পাঁচ শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন।

মারা যাওয়া শ্রমিকের নাম রিয়াজউল (৪০)। আহতরা হলেন- এনামুল হক (৩৫), পিলীপ (৪৩), মনজুর আলম (৩৫) ও কাজেম আলী (২৭)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রায় পাঁচ কাঠা জমিতে এন্তাজ আলী নামের এক ব্যক্তি ভবন নির্মাণ করছিলেন। সেখানে পাইলিংয়ের কাজ চলছিল। পাশেই একটি পুরান দেয়াল ছিল। কাজের সময় সেটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনের পাইলিংয়ের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঘটনাস্থলে গিয়ে রাজিব ইসলাম নামে এক শ্রমিককে পাওয়া গেছে। তিনি জানান, তার বাড়ি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে। তারা মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলেন। দেয়াল পড়তে থাকলে তিনি লাফ দিয়ে নিজেকে বাঁচান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন জানান, এখনও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানান, এখানে মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলেন। আহত এক শ্রমিক দুই জন নিহতের কথা বলছেন। কিন্তু তারা এখন পর্যন্ত একজন নিহতের বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী