সিরাজগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ১৭ বিএনপি নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৮:৩৫আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৩৫

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ১৭ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার (১৩  মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলম, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, শ্রী অমর কৃষ্ণ দাস, সেলিম ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী, জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সহ-সভাপতি মেন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা যুবদলের সভাপতি বরাদ হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম।

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, বিএনপি নেতারা সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেনে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশে ঘিরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে তিনটি মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের