রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় প্রাণ হারিয়েছেন বড়কুঠি এলাকার সারিফের ছেলে নিরব (১৪) এবং শাহিদের ছেলে শাহিল (১৭)।
জানা যায়, রাজশাহী নগরীর বড় কুঠির কাছে নদীতে গোসল করতে নামেন ৮ থেকে ১০ জন বন্ধু। এদের মধ্যে প্রথমে সাজিদ পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে নিরব ও শাহিল চেষ্টা চালালে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।









