অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ১৮:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৮:৩৮

জয়পুরহাট শহরের এলজিইডি ভবনের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আতিকুর রহমান। জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে আতিক ও তার সহযোগী আমিনুল মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ছাত্রলীগে নেতা আতিক। আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আমিনুলের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের