এক রাতেই মারা গেলো দুই ভাইয়ের ৬টি গরু

জয়পুরহাট প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২০:১৭আপডেট : ২২ মার্চ ২০২২, ২০:১৭

জয়পুরহাটের আক্কেলপুরে গোয়ালঘরে মশার কয়েল থেকে গোবরের ঘুটের বস্তায় আগুন লেগে ধোঁয়ায় দুই ভাইয়ের ছয়টি গরু মারা গেছে। সোমবার (২১ মার্চ) গভীর রাতে উপজেলার ভিকনী মধ্যপাড়া গ্রামের ধান চাল ব্যবসায়ী আকরাম হোসেন ও আলম হোসেন নামে দুই ভাইয়ের যৌথ গোয়ালঘরে ওই দুর্ঘটনা ঘটে। ছয়টি গরুর আনুমানিক বাজারমূল্য চার লাখ পারে বলে জানান ক্ষতিগ্রস্ত আলম হোসেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, মাটির তৈরি দোতলা বাড়ির এক পাশে রয়েছে গোয়ালঘর। ওই ঘরের মধ্যে তিনটি গাভী, দুটি বাছুর ও একটি বকনা গরু ছিল। গোয়ালঘরটির দুইটি জানালা একটি দরজা রয়েছে। তবে সেগুলো রাতের বেলা বন্ধ করে রাখা হয়। ঘরটিতে একটি বৈদ্যুতিক ফ্যানও আছে। সোমবার সন্ধ্যায় ছয়টি গরু সেখানে রেখে মশা মারার কয়েল জ্বালিয়ে দেন আলমের পরিবারের লোকজন। গোয়ালঘরের মধ্যে যেখানে কয়েল জ্বালানো ছিল তার পাশেই ছিল গরুর গোবর থেকে তৈরি ঘুঁটের বস্তা। কয়েল থেকে আগুন গিয়ে লাগে সে বস্তায়। তখন ওই ঘরে থাকা বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। এতে দম বন্ধ হয়ে রাতেই ছয়টি গরু মারা যায়।

প্রতিবেশী গৃহবধূ সেলিনা বেগম বলেন, ‘মধ্যরাতে ঘর থেকে উঠে দেখি, আলমের গোয়ালঘরের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তখন সবাইকে ডেকে দরজা খুলে দেখা যায়, ছয়টি গরু অতিরিক্ত ধোঁয়ার নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।’

গরুর মালিক আকরাম হোসেন ও আলম হোসেন জানান, ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু পালন করতেন। প্রতিদিনের মতো গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। সেখানে সারারাত ফ্যান চলে। কয়েলের কাছে গরুর জন্য খড় ছিল। মশার কয়েল থেকে সেই খড়ে আগুন ধরে ঘুঁটের বস্তায় ছড়িয়ে পড়ে। তখন ওই বস্তাগুলোতে অল্প আগুন জ্বলছিল আর প্রচুর ধোঁয়া হচ্ছিল। যেহেতু দরজা জানালা বন্ধ ছিল, তখন ঘরের ধোঁয়া বাইরে যেতে পারেনি। ভেতরে অতিরিক্ত ধোঁয়ায় ছয়টি গরু মারা যায়। মঙ্গলবার সকালে মারা যাওয়া গরুগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, ‘বদ্ধ ঘরের মধ্যে অতিরিক্ত ধোঁয়ার কারণে গরুগুলো নিশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের