প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করা ৪ জনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ২২:০০আপডেট : ২৮ মার্চ ২০২২, ২২:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করায় রাজশাহীতে চার জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেকের তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ মার্চ) রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চার জন হলেন- বাগমারা উপজেলার উত্তর মাঝগ্রামের বাসিন্দা আবদুল হান্নান প্রামানিক (৪৪), কৈকুড়ি গ্রামের সাহার আলী (৫৭), শরিফুল ইসলাম (৩৯) ও কাজীপাড়া গ্রামের কাজী ইয়াকুব আলী (৭৭)। তারা প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বাক্ষর জাল করেছিলেন।

আদালতের পেশকার মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারণে আসামিরা ২০০৯ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বাক্ষর জাল করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ আলাদা আলাদা তিনটি আধা সরকারি চিঠি (ডিও লেটার) জমা দেন। পরে যাচাই-বাছাইকালে ধরা পড়ে যে তিনটি ডিও লেটারই ভুয়া। তাই পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

তিনি আরও জানান, বিচার চলাকালে আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এতে চার জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি