এন্ড্রু কিশোরের নামে ভবনের নামকরণ

রাজশাহী প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ০৬:১৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৬:১৩

রাজশাহী কোর্ট একাডেমির নবনির্মিত একটি ভবন বরেণ্য সংগীতশিল্পী প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের নামে নামকরণ করা হয়েছে। রাজশাহীতে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী বেসরকারি বিদ্যালয় কোর্ট একাডেমির ছাত্র ছিলেন। ২০২০ সালের ৬ জুন না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কিশোর। তার স্মৃতি ধরে রাখতেই তার নামে স্কুল ভবনের নামকরণ করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) রাজশাহী কোর্ট একাডেমির নতুন দুটি ভবনের উদ্বোধনের সময় এ নামকরণ করা হয়।

এ সময় আরেকটি ভবনের নামকরণ করা হয় কোর্ট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য আইনজীবী খন্দকার আশরাফ হোসেনের নামে। যে কয়েকজনের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা হয়, তার মধ্যে আশরাফ হোসেন ছিলেন অন্যতম। স্কুল কর্তৃপক্ষ নিজেই বিশিষ্ট এই দুই ব্যক্তির নামে ভবন দুটির নামকরণের প্রস্তাব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনগুলোর উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

পরে আলোচনা সভায় তিনি বলেন, কোর্ট একাডেমি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল থেকে পাস করে অনেক শিক্ষার্থী আজ বড় জায়গায় রয়েছেন। সংসদ সদস্য হওয়ার পর স্কুলটিকে জীর্ণ অবস্থা থেকে উন্নতমানের ভবনে রূপান্তর করার চেষ্টা করছি। কোর্ট একাডেমির যেকোনো বিষয়ে আমি সবসময় পাশে আছি।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষার আলোয় আলোকিত না হতে পারে, তবে রাজশাহী শহর কোনোদিন ঝলমলে হবে না। বিদ্যুতের আলো নিভে যায়, কিন্তু জ্ঞানের আলো নেভে না। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হয়ে যদি জ্ঞানের আলো ছড়াতে পারে, তবেই রাজশাহী ঝলমলে হবে। তাদের শিক্ষার আলো দেশ ও জাতিকে আলোকিত করবে। আমি মনে করি, এটিই প্রকৃত অগ্রগতি।

রাজশাহী কোর্ট একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী, রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক সরিফুল ইসলাম বাবু প্রমুখ।

/এএম/এমএস/
সম্পর্কিত
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
জন্মদিনে স্মরণরাজশাহীতে এন্ড্রু কিশোরের জন্মদিন পালিত
মৃত্যুদিনে স্মরণপ্রস্থানের ৪ বছর: সহশিল্পীর কণ্ঠে অভিমানের সুর
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি