‘সিঙ্গাপুর-ভুটান ম্যাচে বাফুফের তহবিলের এক পয়সাও খরচ হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৮:১৬আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:২৮

৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। স্পন্সরও ছিল অনেক। সেই দুটি ম্যাচে বাফুফের আয়-ব্যয় কত হয়েছে, তা জানানোর কথা থাকলেও এখনও জানায়নি। তবে আজ বাফুফের কম্পিটিশন কমিটি কিছুটা ধারণা দিয়েছেন।

আজ কম্পিটিশন কমিটির সভার পর আয়-ব্যয়ের তথ্য সংবাদমাধ্যমকে জানানো হবে- এমন গুঞ্জন ছিল। আদতে তা হয়নি। কম্পিটিশন কমিটির অন্যতম সদস্য তাজওয়ার আউয়াল ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘দুই ম্যাচে (সিঙ্গাপুর ও ভুটান) যা ব্যয় হয়েছে এতে বাফুফের তহবিল থেকে এক পয়সা খরচ হয়নি। লাভের বিষয়টি ফিন্যান্স কমিটি বা বাফুফে নির্বাহী কমিটি ভালো বলতে পারবে। এছাড়া ওই দুটি ম্যাচের ভুল-ত্রুটি পর্যালোচনা করে আমরা সামনের দিকে আরও ভালোভাবে ম্যাচ পরিচালনা করবো।’

এদিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস পরিবর্তন করার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। কম্পিটিশন কমিটির সভা শেষে নির্বাহী সদস্য ও কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। অনেকেই তিন-চার মাস সময়ের কথা বলছে। অক্টোবরের আগে আমরা সেভাবে ঝুঁকি নিতে চাই না। নভেম্বরের পর অনেক দিন আন্তর্জাতিক খেলা নেই। তখনই বড় ধরনের সংস্কার শুরু করতে চাই। এর মধ্যে মাটি না উঠিয়ে ঘাসের মান উন্নয়নের কাজ আমাদের তত্ত্বাবধানেই চলবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুটি হোম ম্যাচ রয়েছে অক্টোবর-নভেম্বরে। সেগুলো ঢাকায় করার পরিকল্পনা করছে ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন, ‘হংকং ম্যাচটি ঢাকাতেই করার আলোচনা চলছে। ভারত ম্যাচ নিয়ে এখনও আলোচনা শুরু হয়নি। তবে দুটি ম্যাচই ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি।’

গোলাম গাউস আরও বিস্তারিত তুলে ধরে বললেন, ‘সিলেট ও চট্টগ্রাম ভেন্যু আমরা পরিদর্শন করেছি। সেখানে বেশ কিছু কাজ প্রয়োজন। এই সময়ের মধ্যে সেগুলো করা কঠিন আবার ব্যয় সাপেক্ষ। তাই ঢাকা স্টেডিয়াম নিয়েই আমরা হংকং ম্যাচের পরিকল্পনায় এগোচ্ছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী