নাটোরে পুরো রমজানে দুস্থদের ইফতার করাবে জেলা প্রশাসন

নাটোর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২২:০১আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:০১

নাটোর শহর ও আশেপাশের জনবহুল স্থানের গরিব-দুস্থদের পুরো রমজান মাস ইফতার করানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘প্রতিদিন অন্তত ২০০ দুস্থ, গরিব ও ভাসমান মানুষদের ইফতার করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক এক দিন একেক স্থানে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন ইফতারের কিছু আগে ওই প্যাকেট পৌঁছে যাবে শহরের বিভিন্ন পয়েন্টে।’

সভায় রমজানে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্যপণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নাটোর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ স্বাস্থ্য সেবা, পুকুর খনন, বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, কৃষি সারের বাজার মূল্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম