দেড় বছর ধরে কবরস্থানে বসবাস করছে ৩ পরিবার

রানা আহমেদ, সিরাজগঞ্জ
০৪ এপ্রিল ২০২২, ১৭:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:৩২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবরস্থানের ভেতর টিনের ঘর তুলে দেড় বছর ধরে বসবাস করছে তিনটি পরিবার। জায়গা-জমি না থাকায় আতঙ্কে সন্তান নিয়ে সেখানে বাস করছেন তারা। 

স্থানীয়রা জানায়, পৌর এলাকার লক্ষ্মীখোলার ফুলকুচি কবরস্থানে দীর্ঘদিন ধরে কোনও সংস্কার নেই। গাছ আর জঙ্গলে ভরে গেছে। আশপাশে বেশ কয়েকটি নতুন কবরস্থান হওয়ায় ফুলকুচি কবরস্থানে এখন কোনও মরদেহ দাফন করা হচ্ছে না। হাসিনুর ইসলাম, ফরিদুল ইসলাম ও হযরত আলী প্রায় দেড় বছর ধরে কবরস্থানের ভেতর বাড়ি বানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। কবরস্থানের আশপাশেও ৬-৭টি পরিবার বসবাস করছে।

হযরত আলীর স্ত্রী বেলী খাতুন বলেন, ‘কবরস্থানের পাশে সরকারি খাস জায়গায় আমরাসহ প্রায় ৪০টি পরিবার ১২ বছর ধরে বসবাস করেছি। খাস জায়গা সরকারের প্রয়োজন হওয়ায় প্রায় দেড় বছর আগে আমাদের উচ্ছেদ করা হয়। অন্যান্য পরিবারগুলোর জায়গা জমি থাকায় তারা অনেকে এখান থেকে চলে যায়। কিন্তু আমাদের কয়েকটি পরিবারের কোনও জমিজমা কিংবা ভিটেমাটি না থাকায় টিনের ঘর তুলে কোনোরকমে জীবনযাপন করছি।’

কবরস্থানের আশপাশেও ৬-৭টি পরিবার বসবাস করছে

ফরিদুল ইসলামের স্ত্রী মুর্শিদা খাতুন বলেন, ‘মানুষ মরে গেলে তাকে রাখা হয় কবর স্থানে। আর আমরা বেঁচে থেকেও কবরস্থানে পোকামাকড়, শেয়াল-কুকুরের আতঙ্ক নিয়ে বসবাস করছি। আমাদের ঘরে নেই বিদ্যুৎ, নেই পান করার মতো নিরাপদ পানির ব্যবস্থা। স্বামী দিনমজুরির কাজ করে সংসার চালায়। ঘরবাড়ি ভেঙে দেওয়ার পর কবরের পাশে ঘুমাতে হচ্ছে। ছেলেমেয়েরা ভয় পায়। সরকারি অনেক খাস জমি থাকলেও আমাদের ভাগ্যে কিছুই জোটেনি। সরকারের কাছে অনুরোধ করছি যেন আমাদের একটু মাথা গোজার ঠাঁই করে দেয়।’

রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিল রায়হান হোসেন বলেন, ‌‘যে জায়গা থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে, সেটা সরকারি খাস জমি। স্থানীয় মজিদ নামের এক ব্যক্তি ওই জায়গাটি লিজ নিয়েছেন। দীর্ঘদিন ধরে এই জায়গা নিয়ে মামলাও চলেছে। আদালত থেকে মজিদের পক্ষে রায় আসায় তিনি প্রশাসনের সহযোগিতায় তাদের উচ্ছেদ করে দেন। তবে করবস্থানে যে তিনটি পরিবার রয়েছে তাদের কথা আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। খুব দ্রুত তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে।’

জায়গা-জমি না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে আতঙ্কে বসবাস করছেন তারা

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল দিয়ে বসবাস করায় তাদের উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে তারা কবরস্থানের পাশে খাস জায়গায় বসবাস করছেন। তবে কবরস্থানে কেউ বসবাস করছে না। এর পাশে খাস জায়গায় তারা টিন দিয়ে ঘর তুলে বসবাস করছেন। দ্রুত তাদের জন্য সরকারি ঘরের ব্যবস্থা করা হবে।’

জেলা প্রশাসক ডা. ফারুক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিষয়টি আমার জানা নেই। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখবো।’

/এসএইচ/
সম্পর্কিত
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে কবরেই মৃত্যু
‘বাবা তুই আমাকে কিছুই বলে গেলি না’ 
ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার ও কয়েকটি কবর ভাঙচুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী