বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ফায়ার ফাইটার নিহত

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৯:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৯:৩৭

রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ফায়ার ফাইটারের নাম- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার জাংগলপাড়া এলাকার মাসুদ রানা (৩৩)।

তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ।

জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে তার সন্তানের অসুস্থতার কারণে বাড়িতে আসেন। এরপর শুক্রবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে পুঠিয়ার তারাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে পুঠিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

তিনি ১৯৮৮ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বদলি হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনে যোগ দেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে