সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, রাতে মিললো নারীর লাশ

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৪:০২আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৪:৪৫

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে জয়নব বেগম (৪১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকার ‘ড্রিম হ্যাভেন’ হোটেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জয়নবের বাড়ি নাটোর সদর থানার নারায়ণপুর গ্রামে। 

জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে জয়নব ও এক ছেলে ওই হোটেলে ওঠেন। তবে হোটেলের রেজিস্টার খাতায় তার নাম জুলেখা (২৩) ও ছেলেটির নাম মিজান (২৭) লেখা। এছাড়া দুই জনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উল্লেখ করা হয়েছে। তবে ওই নারীর ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। সেখান থেকে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হোটেল কক্ষে নারীর লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে রাত ১১টার দিকে লক্ষ্মীর ড্রিম হ্যাভেনে যায় পুলিশ। পরে তালা ভেঙে ঢুকে ওই কক্ষের খাটের ওপর লাশ দেখতে পাওয়া যায়। পয়ের কিছু অংশ ঝুলে ছিল খাটের নিচে। সুরতহাল তৈরির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি জানান, স্বামী পরিচয় দেওয়া মিজান দুপুর দেড়টার দিকে ৪০৩ নম্বর কক্ষের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। রাতে না ফেরায় হোটেল কর্মচারীদের সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, জয়নবকে হোটেলে ডেকে এনে হত্যা করেছে মিজান। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি