অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ২০:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০:১৪

রাজশাহীতে অন্যত্র বিয়ে ঠিক হাওয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে সোহানুর রহমান সোহান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, ২০১০ সালে এক তরুণীকে বিয়ে করেন সোহান। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মাঝে বিবাদ হওয়ায় ২০১৭ সালে সোহানকে তালাক দেন স্ত্রী। এরপর থেকে সাবেক স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন আসামি। রবিবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় সাবেক স্ত্রী বোয়ালিয়া থানার নিউমার্কেট থেকে রিকশায় বাড়ি ফেরার সময় নগরীর হেতেমখাঁ পাঁচতলা মোড়ে পৌঁছালে আসামি তার পথরোধ করে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।

তিনি আরও জানান, স্থানীয়রা আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোহানের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। মামলার পর সোমবার রাত আড়াইটায় হেতেমখাঁ গোরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামির দেওয়া তথ্যমতে হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে পানির ভেতর থেকে ঘটনার সময় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি