ইমনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে হাত বাড়ালেন ডিসি

রাজশাহী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ২১:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:২৯

মেডিক্যালে কলেজে চান্স পাওয়া ইটভাটা শ্রমিকের সন্তান ইমন আলীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ১৫ হাজার টাকার চেকসহ মোট ২৫ হাজার টাকা প্রদান করেন তিনি।

জানা গেছে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইমন এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান। ইমনের বাবা একজন ইটভাটা শ্রমিক। আর্থিক অনটনে থাকা পরিবার ইমনের মেডিক্যালে ভর্তি হওয়ার মোটা অঙ্কের খরচ বহনে সক্ষম না। এ অবস্থায়তার মেডিক্যালে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তার প্রতি সহযোগিতার হাত বাড়ান রাজশাহীর ডিসি।

বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে সহযোগিতার সময় ডিসি আব্দুল জলিল বলেন, ইমনকে জনগণের ডাক্তার হতে হবে। চিকিৎসক হয়ে নিঃস্বার্থভাবে সেবা দিতে হবে। টাকার লোভে না পড়ে মানবিক ডাক্তার হয়ে প্রকৃত চিকিৎসা দিতে হবে।

রাজশাহী পবা উপজেলার কুখন্ডি গ্রামের বাসিন্দা ইমন বলেন, অভাবের সংসারে পড়ালেখার জন্য নানার বাড়িতে গিয়ে প্রথমে মক্তবে ভর্তি হই। আমার পড়ালেখা ভালো দেখে নানার বাড়ির লোকজন স্কুলে ভর্তি করে দেন। প্রাইভেট পড়িয়ে নিজের খরচ বহন করেছি। একইসঙ্গে বাবা তার সাধ্যমতো সহায়তা করেছেন।

ইমন বলেন, ডাক্তার হতে পারলে নিজের পরিবারকে সহযোগিতার পাশাপাশি যারা আমার মতো পড়ালেখায় আগ্রহী তবে, সুযোগ কম, তাদের সহায়তা করবো।  

/টিটি/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে