বঙ্গবন্ধু রেলসেতুর কাজ ৪১ শতাংশ শেষ: রেলমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ১৬:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬:৩০

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে। নির্ধারিত সময়ে সেতুর কাজ সম্পন্ন করতে দ্রুতগতিতে কাজ চলছে। ইতোমধ্যে ৪১ শতাংশ কাজ শেষ হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় চলতি বছরই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এই রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার ও সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের