ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহত: গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ১৬:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৮:০৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে মসজিদের ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহতের মামলার প্রধান আসামি আকতার হোসেনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) ভোরে রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামে অভিযান চালিয়ে আকতারকে গ্রেফতার করেন র‍্যাব-১২-এর সদস্যরা। তিনি একই উপজেলার চক মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই মামলায় আরও দুই জনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা-পুলিশ। তারা হলো– চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চক মনোহরপুর জামে মসজিদের ইমামের বেতন তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন খোরশেদ আলম (৫৫)। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শনিবার থানায় মামলা করা হয়। পাশাপাশি র‍্যাব-১২ বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর ধলজান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতের স্ত্রী মঞ্জুয়ারা ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই দিন দুপুরে ইউসুফ আলী নামে একজনকে গ্রেফতার করা হয় এবং শনিবার রাতে ওমর ফারুক শিশিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ