খুলে দেওয়া হয়েছে নলকা সেতুর একটি লেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৮:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৮:১১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নবনির্মিত নলকা সেতুর একটি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গ অভিমুখী যানবাহন চলাচল করবে। ফলে কমবে যানজটের শঙ্কা। সোমবার (২৫ এপ্রিল) বিকালে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

নতুন নলকা সেতুর লেনটি যান চলাচলের জন্য উন্মুক্ত করেন সাসেক-২ প্রকল্পের পরিচালক ড. ওয়ালিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত প্রকল্প পরিচালক গোলাম মুর্তজা, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম তরফদার, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক এখলাসুর রহমানসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ফুলজোড় নদীর ওপর প্রায় ৪০ বছর আগে নির্মিত ঝুঁকিপূর্ণ ও সরু সেতুটির কারণে মারাত্মক যানজট হতো। মহাসড়কে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সাসেক-২ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় নতুন সেতু। ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে সোমবার প্রায় ২৮৯ মিটার দৈর্ঘ্যের ওই সেতু ও এর দুইপাশে এক কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের একটি লেন উন্মুক্ত করা হলো। এখন থেকে নতুন সেতুর এক লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন ও পুরনো নলকা সেতু ব্যবহার করবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের