নাটোরে ৮৩৬ মাঠে হবে ঈদ জামাত, বিধিনিষেধের নির্দেশনা নেই

নাটোর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৬:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:০৪

ঈদুল ফিতর উপলক্ষে জেলার সাত উপজেলায় মোট ৮৩৬টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য জানান।

সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৭টা ১৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে ৭টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম বলেন, সদর উপজেলা এলাকায় ৮৪ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বাগাতিপাড়া উপজেলায় ৫০টি, গুরুদাসপুর উপজেলায় ৭৭টি, বড়াইগ্রামে ১৫০টি, লালপুরে ২২১টি, সিংড়ায় ১৭৯টি এবং নলডাঙ্গা উপজেলায় মোট ৭৫টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে জেলায় মোট তিন হাজার ৬৩১টি মসজিদ রয়েছে। ওই মসজিদগুলোর কোনও কোনটিতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও মুফতি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম বলেন, ঈদের জামাত অনুষ্ঠানের বিষয়ে মুসল্লি সংখ্যা সীমিত করা বা মাস্ক বাধ্যতামূলক করার মতো এখন পর্যন্ত কোনও সরকারি নির্দেশনা আসেনি। তবে যথাসম্ভব মাস্ক পড়েই ঈদগাহে আসার বিষয়ে মুসল্লিদের আহবান জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা
বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় ঈদ জামাত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান