ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৬:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৫২

সিরাজগঞ্জ পৌর এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে আঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা শাহ জামাল।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হতাহতরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

এর আগে, মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এই ঘটনা ঘটে। আহত শাহ জামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, আরিফ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন ছেলে মঙ্গলবার সন্ধ্যায় বাবা ও মাকে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত শাহ জামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস বলেন, ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর পরই ওই ছেলে পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম