শ্বশুরবাড়ি থেকে ঈদ উপহার না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ২০:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২১:২৪

বগুড়ার শেরপুরে শ্বশুরবাড়ি থেকে ঈদের উপহার না পেয়ে মীম আকতার (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বিয়ের ৯ মাসের মাথায় বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রামবাসীরা স্বামী শাকিল আহমেদকে (২৫) আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা মজনু আকন্দ মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, একবছর আগে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল আহমেদ ও পাশের কাফুরা গ্রামের মজনু আকন্দের মেয়ে মীম আকতারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম ঈদে শ্বশুরবাড়ি থেকে ঈদ খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু শাকিল নগদ টাকার পাশাপাশি ঈদ উপহারও আশা করেছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে বুধবার সকাল ৭টার দিকে ক্ষিপ্ত হয়ে মীমকে বেধড়ক মারধর করেন। কিছুক্ষণ পর মারা যান।

শ্বশুরবাড়ির লোকজন মামলা থেকে বাঁচতে মীমের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। এরপর লাশ নামিয়ে প্রতিবেশী ও বাপের বাড়িতে জানানো হয়, পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। কথায় সন্দেহের সৃষ্টি হওয়ায় প্রতিবেশীরা শাকিলকে আটক করে শেরপুর থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বাবা মজনু আকন্দ অভিযোগ করেন, তার মেয়েকে শ্বাসরোধে ও লাঠিপেটা করে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তবে গ্রেফতারের আগে শাকিল জানান, ঈদে শাড়ি কেনা নিয়ে ঝগড়া হওয়ায় মঙ্গলবার রাতের কোনও একসময় মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত মীমের গলায় কালো দাগ রয়েছে। হত্যা মামলা দেওয়ায় স্বামী শাকিলকে গ্রেফতার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী