আমেরিকা প্রবাসীর থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি করে হত্যা, গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৯:৪৭আপডেট : ০৪ মে ২০২২, ১৯:৪৭

বগুড়ায় আমেরিকা প্রবাসী আবদুর রাজ্জাক সরকারের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ওমর খৈয়াম সরকার ওরফে হাতকাটা রূপমকে (৪৫) দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর প্রাইভেটকারে পালিয়ে যাওয়ার সময় সদর থানা পুলিশ মঙ্গলবার (৩ মে) রাতে তাদের শহরের দত্তবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। এই ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় প্রাইভেটকার থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বাকি দুই জন হলেন- গুলিবিদ্ধ হিফযুল হক জনি (২৬) ও আল আমিন (২২)। বুধবার বিকালে সদর থানার এসআই ওসমান গণী তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে, এরা তিন জনসহ ৬-৭ জন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ছেলে শোভন সরকার বাদী হয়ে রূপম, জনি, আল আমিন, সীমান্ত ও লিমন শেখের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ওসি জানান, গ্রেফতার পাঁচ জনই আমেরিকার নাগরিক আবদুর রাজ্জাক সরকার হত্যায় সরাসরি জড়িত। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বগুড়া সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের মহিষবাথান তিনমাথা এলাকায় তাকে কুপিয়ে ও তার কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি করে হত্যা করে। এরপর তারা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ-১৫-৫৫৭২) বগুড়া শহরে আসে। শহরের দত্তবাড়ি মোড়ে সদর থানা পুলিশ বেপরোয়া গতির কারটি থামিয়ে তল্লাশি করে। তখন একটি বিদেশি পিস্তলসহ রূপম ও তার সহযোগীদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, রূপমসহ তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। নিহতের পরিবার থেকে হত্যা মামলা হলে অপর আসামিদের গ্রেফতার করা হবে। গোলাগুলির সময় জনি, আল আমিন ও মহিষবাথান
গ্রামের টাইলস মিস্ত্রি আবদুল হান্নান (৪৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হন।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি