কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যা: গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৫:১০আপডেট : ০৮ মে ২০২২, ১৫:১৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজছাত্রীকে (২১) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। রবিবার (৮ মে) দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা।

গ্রেফতারকৃতরা হলো-পাঁচবিবি থানার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মহন্ত (৩০) ও আয়মাপাড়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)।

পুলিশ সুপার বলেন, গত ৫ মে ওই ছাত্রীর ভাই স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়ি বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকায় ৬ মে চাচাতাে ভাইয়ের বাড়িতে রাতের খাবার খান ওই ছাত্রী। রাত সাড়ে ১০টার দিকে দুই ভাতিজিকে নিয়ে একই ঘরে যান। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে পাশের ঘরে যান। দুই ভাতিজি এক ঘরে ঘুমিয়ে পড়ে।

এই সুযোগে তাদের বাড়িতে কাঠের কাজ করা রনি সহকর্মী জাহিদকে নিয়ে রাত ১টায় দেয়াল টপকে বাড়িতে ঢোকে। রাত ২টার দিকে তারা ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে পালিয়ে যায় তারা।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম