মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৭:২৬আপডেট : ০৯ মে ২০২২, ১৭:২৬

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘শুধু অভিযান চালিয়ে, গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যে যার জায়গা থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সোমবার (৯ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোনও নেতাকর্মী কোনও মাদক ব‍্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে পারবেন না। যদি কোনও নেতাকর্মী মাদক ব‍্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যান, ওই মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার জন‍্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মকে মাদকের প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুন্দর জাতি ও সুষ্ঠু বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব‍্যটালিয়ন ও পত্নীতলা ব‍্যাটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম‍্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি