‘গোপন বৈঠক’ থেকে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ মে ২০২২, ১৮:১৪আপডেট : ১৪ মে ২০২২, ১৮:১৪

রাজশাহীতে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৪ মে) রাত ৯টার দিকে রাজশাহীর কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয় জন হলেন, রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) ও আবদুর রহমান (২২)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয় জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি