ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
১৫ মে ২০২২, ১২:৫০আপডেট : ১৫ মে ২০২২, ১২:৫০

রাজশাহীর পবা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। 

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪৮), নিয়ামতপুর উপজেলার চন্ডিপুরের বাসিন্দা বীথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। এ ঘটনায় আহত বীথির স্বামী আফতাবকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে নওহাটার আমান কোল্ড স্টোরের সামনে মাটি ভরাট করার ট্রাক্ট্রারের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও মরিয়ম মারা যায়। রাজশাহী মেডিক্যালে নেওয়ার পর বীথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, লাশ রাজশাহী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী