বাড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৬:১৪ আপডেট : ১৫ মে ২০২২, ১৬:১৭

পাবনার বেড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে শিপন হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১৫ মে) ভোরে উপজেলার আমিনপুর থানার ঘোপসিলেন্দা এলাকায় এ ঘটনা ঘটে।  শিপন হোসেন ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিজ খাঁর ছেলে।

নিহতের ভাই লিটন হোসেন অভিযোগ করে বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টায় আমার ভাই বাইরে থেকে বাসায় ফিরছিল। এ সময় বাড়ির সামনে ওত পেতে থাকা ফজলু মিয়ার দুই ছেলে সম্রাট ও সৌরভ এবং সাঈদের ছেলে শাকিব তাকে কুপিয়ে জখম করে। টের পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিপনকে প্রথমে বাড়িতে নিয়ে আসি। পরে হাসপাতালে নিতে চাইলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং রাস্তা ঘেরাও করে রাখে। এক পর্যায়ে ভোরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, প্রায় দেড় বছর আগের একটি মামলা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শিপনের বিরোধ ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি