বগুড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৬:৩৪আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৩৪

বগুড়ায় ডোবা ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ও বুধবার (১৮ মে) সন্ধ্যায় গাবতলী উপজেলায় ডোবায় ডুবে দুই শিশু এবং দুপচাঁচিয়া উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।

মৃতরা হলো—গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের পাড়াবাইশা গ্রামের মেহেদী হাসানের ছেলে মিরাজুল ইসলাম (৬) ও মিজানুর রহমানের মেয়ে আয়শা খাতুন (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। মৃত আরকেজন দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আবদুল মোমিন (২)।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাড়াবাইশা গ্রামে ঝড়বৃষ্টি হচ্ছিলো। এ সময় মিরাজুল ও আয়শা আম কুড়াতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। রাতে বাড়ির কাছে একটি আমগাছ সংলগ্ন ডোবায় তাদের লাশ ভেসে ওঠে। 

গাবতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) জামিরুল ইসলাম জানান, ডোবার পানিতে পড়া আম তুলতে গিয়ে দুই শিশু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কোনও অভিযোগ না থাকায় লাশ দুই পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কায়সার আলীর জানান, বুধবার সকালে খিদিরপাড়া গ্রামে মজিবর রহমানের পরিবারের সদস্যরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে শিশু আবদুল মোমিন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে লাশ ভেসে ওঠে। 

দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিন শিশুর মৃত্যুর ঘটনায় গাবতলী ও দুপচাঁচিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ