ধানবোঝাই ট্রাক উল্টে কেড়ে নিলো ৩ প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
১৮ মে ২০২২, ২১:১৯আপডেট : ১৮ মে ২০২২, ২১:১৯

চাঁপাইনবাবগঞ্জে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন শ্রমিক নিহত ও ছয় জন আহত হয়েছেন। বুধবার (১৮ মে) বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের দুখুর মোড় এলাকার মৃত ইলিয়াসের ছেলে বুলবুল, একই ইউনিয়নের চামাগ্রাম এলাকার নওশাদ আলীর ছেলে আসাদুল ও একই উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি এলাকার মৃত মুনসুরের ছেলে মন্টু।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, বিকালে একটি ধানবোঝাই ট্রাক নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে জামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকে থাকা এক শ্রমিক ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যান এবং আরও আট শ্রমিক আহত হয়।

তারা আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিক মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহনাজ জানান, হাসপাতালে আট জনকে আনা হয়েছিল। এর মধ্যে একজন চিকিৎসাধীন আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা যান। বর্তমানে হাসপাতালে ছয় জন ভর্তি আছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি