রাজশাহীতে বৃষ্টি, আমের জন্য ভালো বলছে কৃষি বিভাগ

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২২, ২২:২৮আপডেট : ১৯ মে ২০২২, ২২:৩৩

রাজশাহীতে তিন দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।

তবে রাজশাহী কৃষি অফিস বলছে, অল্প বৃষ্টিপাত হয়েছে, বাতাসের গতিও বেশি ছিল না। এই বৃষ্টিপাত আমের জন্য উপকারী।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রেদওয়ানুল হক বলেন, গত মঙ্গলবার (১৭ মে) সকালে রাজশাহীতে বৃষ্টিপাত হয়। এর পরে বৃহস্পতিবার বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা  কমতে পারে।

তিনি বলেন, বৃষ্টির সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল। এছাড়া সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ ও সন্ধ্যায় ৭৬ শতাংশ। আকাশে মেঘ রয়েছে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা বলেন, বৃষ্টিতে আম, লিচুর ক্ষতির সম্ভাবনা নেই। তবে যাদের জমিতে বোরো ধান কাটা অবস্থায় রয়েছে তাদের সমস্যা হবে। তবে শুক্রবার রোদ উঠলে সমস্যা থাকার কথা না বলে জানান তিনি।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার (১৮ মে) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনভর ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। এদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

/টিটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের