যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০২২, ১৯:০০আপডেট : ২০ মে ২০২২, ১৯:০০

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ভেজাল ফ্রুট ও যৌন উত্তেজক সিরাপসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) রাত সোয়া ১০টার দিকে নগরীর হড়গ্রাম নতুনপাড়ায় এক দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংক পাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জুয়েল (৪২) ও পাবনা জেলার সাঁথিয়া থানার চর মাছখালী গ্রামের ওহেদ আলীর ছেলে ওমর ফারুক (৩৩)। তিনি বর্তমানে রাজপাড়া থানার আলীগঞ্জ আকসানগর এলাকার বাসিন্দা।

শুক্রবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল আলম জানান, বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় হড়গ্রাম নতুনপাড়ায় দোকানি ও সরবরাহকারীকে আটক করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভেজাল পানীয় ও সিরাপগুলো বেলাল ও রাজ আহম্মেদ রনির নামক দুই ব্যক্তির থেকে সংগ্রহ করে তারা বিক্রি করতো। 

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া অপর দুই আসামিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম