কুষ্টিয়ায় কালবৈশাখীতে উপড়ে পড়েছে শতাধিক বৈদ্যুতিক খুঁটি

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ২১ মে ২০২২, ১৬:৫৫

কুষ্টিয়ার মিরপুরে কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে পল্লী বিদ্যুতের প্রায় ১০০ বৈদ্যুতিক খুঁটি। এতে উপজেলার বেশিরভাগ এলাকা এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে। এ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শনিবার (২১ মে) ভোরে কুষ্টিয়া জেলাজুড়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে অনেক কাঁচা-পাকা ঘরবাড়ি। ক্ষতি হয়েছে আম-লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের। উপড়ে গেছে গাছপালা।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বলেন, ‘শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ে ১০০-এর বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। মিরপুর জোনাল অফিসের আওতায় প্রায় ৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরপুর শহর ছাড়া এখন পর্যন্ত উপজেলার প্রায় সব এলাকা বিদ্যুৎহীন রয়েছে। শনিবার বিকাল ৩টা ২৫মিনিটের দিকে মিরপুর শহরে বিদ্যুৎ চালু করা হয়।’

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মোকসেমুল হাকিম বলেন, ‘কালবৈশাখী ঝড়ে পুরো জেলা লন্ডভন্ড হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং গাছের ডাল পড়ে ক্যাবল ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। মেরামতের কাজ চলছে।’

প্রসঙ্গত, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের আওতায় প্রায় ১৪০০কিলোমিটার বিদ্যুতের লাইন হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী