জালিয়াতির মামলায় আমান গ্রুপের ৩ ভাই কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২২, ২২:৩৭আপডেট : ২৩ মে ২০২২, ২২:৩৭

জালিয়াতির মামলায় আমান গ্রুপের কর্ণধার তিন ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) বিকালে রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. রেজাউল করিম।

কারাগারে পাঠানো তিন ভাই হলেন- আমান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম এবং, পরিচালক শফিকুল ইসলাম এবং পরিচালক তৌফিকুল ইসলাম। রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় তাদের অফিস এবং শিরোইল এলাকার বাসিন্দা। যমুনা ব্যাংকে প্রতারণার মোট পাঁচটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। একটি মামলায় আদালত কারাগারে পাঠায় তাদের।

মামলা সূত্রে জানা গেছে, আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএসটি ইন্টারন্যাশনালের নামে মোহনপুর মৌগাছি এলাকায় আসামিরা জমি বন্ধক রেখে যমুনা ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চ থেকে ঋণ নেন। এরপর ঋণের ৮৮ কোটি টাকা পরিশোধ না করে জালিয়াতির মাধ্যমে ১১৩ শতক জমি অন্যত্র হস্তান্তর করেন। বিষয়টি জানতে পেরে যমুনা ব্যাংক তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করে।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশ মোতাবেক তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন।

এ বিষয়ে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. হাসানুর রহমান জানান, মামলাটি আদালতের প্রক্রিয়াধীন। এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান